নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা অ্যাডভোকেট সৈয়দ করিব হোসেন জনি আইনজীবী সমিতির কর্মচারী ও মুহুরারদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। বুধবার আইনজীবী সমিতির ২ নম্বর ভবন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীদের সভাপতি শহিদুল ইসলাম মিলান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি হায়দার গণি খান পলাশ, মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি মনির হোসেন টগর, আব্দুর সবুর হেলাল প্রমুখ। কবির হোসেন জনি ব্যক্তিগত টাকা থেকে ৫০ জনকে এ ঈদ উপহার দিয়েছেন। যশোর সদরের চুড়ামণকাটি বাজারে সরকারি আদেশ অমান্য করে কাপড়ের দোকান খোলার অপরাধে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পরিচালত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) জাকির হোসেন। পেশকার নাজমুল হুসাইন জানিয়েছেন, দুপুর ১টার দিকে চুড়ামনকাটি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ওই বাজারের রাসেল স্টোর, জাহিদ স্টোর ও রুহুল আমিনের কাপড়ের দোকান খোলা পাওয়া যায়। এই অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে প্রত্যেককে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













