কলারোয়া প্রতিনিধি: যশোর বোর্ডের এস,এস,সি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবারও কলারোয়ায় জিকেএেমকে সরকারি পাইলট হাইস্কুল মেধা তালিকায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল। গত ৩১ মে রোববার যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল থেকে সাধারণ বিভাগ থেকে ৩৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ ও ভকেশনালে ৩ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ায় মেধা তালিকায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১৭ জন গোল্ডেন জিপিএ-৫ সহ শতকরা পাশের হার ৯৬ ভাগ বলে সহকারি প্রধান শিক্ষক আব্দুর রকিব জানান। এ দিকে, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের ফলাফলে সাধারন বিভাগে ২১ জন জিপিএ-৫ ও ভকেশনালে ২ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১০ জন গোল্ডেন জিপিএ-৫ সহ শতকরা পাশের হার ৯৯ ভাগ বলে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব জানান। তৃতীয় স্থান অধিকারী সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু জানান, প্রকাশিত ফলাফলে বিদ্যালয় থেকে ১৮ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৫ জন গোল্ডেন জিপিএ-৫সহ পাশের হার শতকরা ৯৫ ভাগ।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













