দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাঁশবাড়িয়া ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামে আবদুল লতিফ (৭২) নামে একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ গত মঙ্গলবার বিকালে তার বাড়িতে গিয়ে লকডাউনসহ লাল পতাকা উত্তোলন করে দেয়। বর্তমানে আবদুল লতিফ শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশালে চিকিৎসাধীন রয়েছে। করোনা পরীক্ষায় তার পজেটিভ আসার খবর গ্রামের বাড়ীতে দেয়া হলে এই খবর উপজেলা প্রশাসন জানতে পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ তাদের বাড়ী থেকে রোগীর সংস্পর্শে আসা বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে বাড়ীটি লকডাউনসহ লাল পতাকা উত্তোলন করে দেয়া হয়। যশোর বেনাপোলে দস্যুতা মামলার আসামী শামিম শিকদার @ বাপ্পী গ্রেফতার। পিবিআই, যশোর জেলার আভিযানিক দল যশোর ইউনিট ইনচার্জ জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ দ্বৈপায়ন মন্ডল, পিবিআই, যশোর এর নেতৃত্বে গত ০২-০৬-২০২০ খ্রিঃ বিকাল ১৭.২৫ ঘটিকার সময় আসামী মোঃ শামিম শিকদার (২২), পিং-মোঃ আলামিন শিকদার @ কালু, সাং-জিউধারা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি-দারুল আমান মহল্লার গলি (আশরাফের বাড়ির ভাড়াটিয়া), থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনাকে তার বর্তমান ঠিকানা হতে আটক করা হয়। উল্লেখ্য যে, গত ইং ২৬-০৭-২০১৯ তারিখ রাত ০২.৩০ টার সময় মোছাঃ রেক্সোনা বেগম (৪৫), স্বামী-মোঃ আমিরুল ইসলাম, সাং-ছোট আচড়া (মাঠপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর বসতবাড়িতে দস্যুতার ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনা সংক্রান্তে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মামলা নং-৬৮, তারিখ-২৬-০৭-২০১৯ ইং, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয় এবং যশোর জেলা পুলিশ সুপার মহোদয় উক্ত মামলাটি পিবিআই কর্তৃক তদন্ত করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স বরাবরে আবেদন করেন। পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার নির্দেশক্রমে পিবিআই, ঢাকা স্মারক নং-পিবিআই/মামলা/২০১৯/৩১৩৩/সিআরও (পশ্চিম), তারিখ-২৭-১০-২০১৯ খ্রিঃ মূলে মামলার তদন্তভার এসআই(নিঃ)/ দ্বৈপায়ন মন্ডল, পিবিআই, যশোর এর উপর অর্পণ করেন। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রকাশ্য ও গোপন তদন্ত এবং তথ্য উপাত্তের ভিত্তিতে গত ইং ০২-০৩-২০২০ তারিখ ১৭.২৫ ঘটিকার সময় আসামী মোঃ শামিম শিকদার (২২) কে তার বর্তমান ঠিকানা হতে গ্রেফতার করা হয় এবং তার নিজ হেফাজত হতে লুন্ঠিত হওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ শামিম শিকদার উক্ত দস্যুতার ঘটনায় জড়িত বলে স্বীকার করে। দস্যুতার ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের সনাক্ত, গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের নিমিত্তে গ্রেফতারকৃত আসামী শামিম শিকদারকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ০৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। আসামী শামিম শিকদারকে ইং ০৩-০৬-২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













