কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ পরিবহণ খাতে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের এইচএসএস সড়কের উজির আলী স্কুল এন্ড কলেজের সামনে এ কর্মসূচী পালন করেন জেলা বাম গনতান্ত্রিক জোট। সামাজিক দুরত্ব বজায় রেখে এ কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেয়। এসময় বাসদ জেলা শাখার সমন্বয়ক এ্যাড আসাদুল ইসলাম আসাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা শাখার সভাপতি কমরেড মোফাজ্জেল হোসেন মঞ্জু, জেলা সদস্য সাহেদুল এনাম পল্লব, বাসদ ঝিনাইদহ জেলা বর্ধিত ফোরাম সদস্য ও জেলা মহিলা ফোরাম প্রতিনিধি রুবিনা খাতুন, জেলা বাসদ সংগঠক আছাদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি শারমিন সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, করোনাকালে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি জনগণের মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। তাই ভাড়া বৃদ্ধি না করে ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














