খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে যুবলীগ নেতা ও তরুণ সমাজসেবক মোস্তাফিজুর রহমানের মসজিদ উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। শনিবার ইউনিয়নের কয়ালখালী কেন্দ্রীয় জামে মসজিদে বিশুদ্ধ পানি সরবারহে একটি নলকুপ স্থাপন ব্যবস্থা করেন তিনি। এর আগে তার অর্থায়নে গত মে মাসে রামকৃষ্ণপুর উত্তরপাড়ার শতবর্ষী মসজিদে একটি গভীর নলকুপ স্থাপন করা হয়। বাঘারপাড়া উপজেলা যুবলীগ নেতা রিয়েল হোসেন টিটো জানান, উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়ের নির্দেশনায় মোস্তাফিজ মসজিদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত সে ইউনিয়নের প্রায় ১০টি মসজিদ ও মাদরাসার উন্নয়নের কয়েক লক্ষাধিক টাকা ব্যয় করেছেন। কয়ালখালী মসজিদের সভাপতি হাজী আনোয়ারুল হক বলেন, আল্লাহর ঘর মসজিদের উন্নয়নে যুবলীগের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। নলকুপটি স্থাপন করায় মুসল্লিরা অজুসহ অন্যান্য কাজে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবে। এছাড়া আশপাশের বাড়ির লোকজনও এর সুবিধা ভোগ করবে। জানতে চাইলে যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে তিনি মসজিদ ও মাদরাসা উন্নয়নের কাজ করছেন। এ কার্যক্রম শেষে আগামী মাসে মন্দির উন্নয়নের কাজ শুরু করবেন বলে জানান। শনিবার নলকুপ স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ন রেজা তুষার, সম্পাদক মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান তরুন, যুবলীগের মাহবুবুর রহমান, সোহাগ হোসেন, মহিদুল, টিটো, মসজিদ কমিটির সদস্য আবুল কালাম আজাদ।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














