আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি, ঝিনাইদহঃ অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারতলা মাঠের আনিছ মিয়ার কলা বাগান থেকে দুইজনকে আটক করেছে খালিশপুর ৫৮ বিজিবি। এ সময় বিজির উপস্থিতি টের পেয়ে আরো বেশ কিছু ব্যক্তি পালিয়ে যায়। আটককৃতরা হলেন মহেশপুরের বাঘাডাঙ্গা বাজারপাড়ার আজিজুল খলিফার ছেলে আফান খলিফা ও একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মনজুরুল ইসলাম হৃদয়। বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তাদের আটক করতে সক্ষম হন। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন সোমবার বিকালে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। বর্তায় আরো উল্লেখ করা হয় বিজিবির অভিযানকালে নেপাবিলা গ্রামের মস্ত মালুর ছেলে মোঃ মোজাহিদ, বাঘাডাঙ্গা কল্লটিপাড়ার আব্দুস সবুরের ছেলে মোঃ আহাদ এবং একই গ্রামের আমানুল্লার ছেলে মোঃ শাহিন পালিয়ে গেছে। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














