কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার লক্ষিপুর গ্রামে ইঞ্জিন চালিত আলমসাধুর সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমদাদ হোসেন মিথুন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের লক্ষিপুর এলাকায় সড়কের উপর এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত ওই যুবক সকালে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ যাওয়ার পথে লক্ষিপুর গ্রামে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি আলমসাধু এসে দাড়িয়ে থাকা মটরসাইকলে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়েন মিথুন। মাটিতে পড়ে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














