এসএমরবি ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহো চিকিৎসক আলতাফ হেসেনসহ রোববার নতুন আরো ১১ করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে হরিনাকুন্ডু ২ জন, কালিগঞ্জে ৩ জন, কোটচাঁদপুরে ৫ জন ও মহেশপুরে ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাড়াল ৯৩ জন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ১০জন। দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রশাসন আক্রান্ত চিকিৎসক মোকাররম হোসেন ও গোলাম রহমানের চেম্বার সমতা ডায়গস্টিক সেন্টার,সাহিদা ও নূরজাহান ডায়গস্টিক সেন্টার লকডাউন ঘোষনা করেছে। অন্যদিকে জেলার শহর ও গ্রাম পর্যায়ের সব দোকান-পাট বেলা ২টা পর্যন্ত চলবে এবং এরপর দোকান-পাট বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জেলা করোনা কমিটি। এনির্দেশ অমান্য কারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের ঘেষনা দিয়েছে জেলা প্রশাসন। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, খুলনা মেডিকেল কলেজ ল্যাব থেকে আজ রবিবার ৮৫ জনের রিপোর্ট এসেছে। রিপোর্টে ১১ জন পজেটিভ, এবং ৭৪ জনের রিপোর্ট নেগেটিভ। জেলায় মোট আক্রান্ত ৯৩ জন। আক্রন্তদের মধ্যে চিকিৎসক, সাংবাদিকসহ ৪৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে শৈলকুপায় ১ জন মারা গেছেন। সদর হাসপাতালসহ ৬ উপজেলার কোনো হাসপাতালেই কোন আইসিইউ ইউনিট ও ভেন্টিলেটরের ব্যবস্থা নেই। তবে জেলায় অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন।
যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, **দোয়া মাহফিল, কবর জিয়ারত, শিক্ষা উপকরণ...
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যশোরে নানা কর্মসূচির মধ্য...
যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ
যশোর অফিস : যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ২৭৫ জনকে সোলার সিস্টেম ইনস্টলেশন ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ...
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরে রিক্সা ভ্যান শ্রমিক দলের খাদ্য বিতরণ
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলে যশোর জেলা জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের উদ্যোগে...
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, স্মৃতির পাতায় অমলিন থাকবেন তাঁরা” মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের তিন...
রাহাত আলী , মনিরামপুর :দীর্ঘদিনের কর্মব্যস্ততা, শ্রেণিকক্ষের পাঠদান, সহকর্মীদের সঙ্গে হাসি-আড্ডা আর শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা মায়ার বন্ধন—সবকিছুরই আনুষ্ঠানিক ইতি ঘটল এক আবেগঘন আয়োজনে।...
যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল
প্রেস বিজ্ঞপ্তি : যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ওয়াজেদ খান ডব্লু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক...













