শৈলকূপা প্রতিনিধি, ঝিনাইদহঃ মধ্য রাতে হামলায় বড় ভাইয়ের রক্তাক্ত শরীর দেখে ছোট ভাই হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামে। মৃত ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি ওই গ্রামের আব্দুস সামাদ মোল্লার ছেলে। গ্রামবাসি জানায় সাবেক চেয়ারম্যান ছাব্দার রহমানের ভাতিজা হাফিজুর রহমানের নারি ঘটিত একটি বিষয় নিয়ে কথা বলার জন্য শনিবার মধ্যরাতে প্রতিবেশি আবুল কালাম ও লিটন ওরফে লাল্টুসহ ৮/১০ ব্যক্তি ছাব্দার রহমানের বাড়িতে প্রবেশ করে। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে লাঠি দিয়ে আবুল কালাম ও লিটন ছাব্দারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পাশে দাড়িয়ে থাকা ছোট ভাই আব্দুস সাত্তার বড় ভাইয়ের রক্তাক্ত শরীর ও লোকজনের চিৎকার চেচামিতে হার্ট এ্যাটাক করে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান ছাব্দার রহমান জানান, আমরা রাতে বাড়ীতে ছিলাম হঠাৎ কালাম, লিটন ওরফে লাল্টুসহ আট-দশজন লোক আমাদের ডাক দিলে আমরা সরল বিশ্বাসে প্রতিবেশী ভেবে ডাকে সাড়া দিয়ে বের হলে পূর্ব পরিকল্পিত ভাবে তারা আমার মাথায় আঘাত করে। এসময় আমি রক্তাক্ত হলে আমার ভাই স্ট্রোক করে মারা যান। তিনি বলেন গভীর রাতে হামলা ও রক্তাক্ত হওয়া দেখেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন মৃত ব্যাক্তির শরীরের রিং পরানো ছিল। তিনি হার্টের রোগী। হয়তো গোলযোগ আর চিৎকার চেচামেচিতে তার হার্ট এ্যাটাক হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি।
যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, **দোয়া মাহফিল, কবর জিয়ারত, শিক্ষা উপকরণ...
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যশোরে নানা কর্মসূচির মধ্য...
যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ
যশোর অফিস : যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ২৭৫ জনকে সোলার সিস্টেম ইনস্টলেশন ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ...
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরে রিক্সা ভ্যান শ্রমিক দলের খাদ্য বিতরণ
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলে যশোর জেলা জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের উদ্যোগে...
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, স্মৃতির পাতায় অমলিন থাকবেন তাঁরা” মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের তিন...
রাহাত আলী , মনিরামপুর :দীর্ঘদিনের কর্মব্যস্ততা, শ্রেণিকক্ষের পাঠদান, সহকর্মীদের সঙ্গে হাসি-আড্ডা আর শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা মায়ার বন্ধন—সবকিছুরই আনুষ্ঠানিক ইতি ঘটল এক আবেগঘন আয়োজনে।...
যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল
প্রেস বিজ্ঞপ্তি : যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ওয়াজেদ খান ডব্লু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক...













