নিজস্ব সংবাদদাতা : গতকাল শনিবার যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ কার্যক্রম বিষয়ে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর অর্থায়নে,বে-সরকারী কনসালটিং ফার্ম মাকর্স কর্পোরেশন, ঢাকার সহযোগিতায় ও সিভিল সার্জন অফিস,যশোরের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদ। এ্যাডভোকেসী সভায় যশোর সদর উপজেলার ২৫ জন শিক্ষার্থীর অভিভাবক অংশগ্রহণ করেন। সভায় সভাপতি মহোদয় বলেন স্কুল ভিত্তিক প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী/কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করাই এই কার্যক্রমের লক্ষ্য। সভায় ছাত্র-ছাত্রীদের,দাঁত ও মুখের যতœ, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা,নিরাপদ খাদ্যাভাস,তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কূফল ও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জনাব মোঃ গিয়াস উদ্দিন,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার,সিভিল সার্জন অফিস,যশোর ও জনাব পার্থ প্রতিম লাহিড়ী,স্যানিটারী ইন্সপেক্টর, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর ।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














