চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা উপজেলা বিএনপির উদ্যোগে সমাজের গরীব অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি বাজারে নারী. পুরুষ, ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের হাতে মাস্ক তুলে দেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ঠ ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রভাষক ড. জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শামছুর রহমান ও জিয়াউর রহমান, জগদীশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ লতা, পাতিবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর কবির ও খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা মানোয়ার হোসেন, আবুল বাশার, তৈয়বুর রহমান, যুবনেতা কামরুল ইসলাম মনিরুল ইসলাম, আজমির হোসেন, সামাউল ইসলাম, রাজু আহমেদ, উজ্জল হোসেন, আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, ছাত্রনেতা সোহেল রানা, শামীম রেজা, আল আমিন, নাজমুল কবির, বিপুল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি নেতৃবৃন্দ এ সময় বলেন, করোনা ভাইরাস অত্যান্ত ছোয়াছে রোগ, এই রোগ থেকে বাঁচার প্রথম ও প্রধান উপায় হচ্ছে সচেতন হওয়া। বিএনপি জনগনের দল, তাই এই দূর্যোগময় মুহুর্তে দলের নির্দেশে সাধারণ মানুষকে মহামারী করোনা ভাইরাস থেকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে। পাশাপোল ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ একটি করে মাস্ক হাতে পেয়ে মহাখুশি বলে মাস্ক পাওয়া ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















