এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বুধবার সকাল ১০ টায় কলারোয়া চন্দনপুর ইউনিয়নে চন্দনপুর হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা বিএনপির উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল। চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে চন্দনপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক গাজী শফিউল আলম ও ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক ফারক আনছারীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচউদ্দীন, সহ.সভাপতি শেখ ফারুক আহম্মেদ মুকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল রকিব মোল্যা, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ প্রমুখ।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














