নিজস্ব প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম মনিরুজ্জামান মনির এর নিজস্ব অর্থায়নে সাতীরা জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর দিকনির্দেশনাই শ্যামনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার গাবুরা,বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, আটুলিয়া, ইউনিয়ন এবং কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর, মৌতলা, ধলবাড়িয়া, রতনপুর, কুশুলিয়া, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, দণি শ্রীপুর ইউনিয়নে সর্বমোট ১৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা সংশ্লিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করা হয়। এ সময় খাদ্য সামগ্রী মহামারী করোনা ভাইরাসের কারণে স্ব-স্ব ইউনিয়ন নেতৃবৃন্দকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঘরে ঘরে পৌঁছে দেয়ার সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়। এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলায়মান কবির, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, শ্যামনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু,কালীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আমির আলী, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকতার ফারুক, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম. নুরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা জাসাস এর আহ্বায়ক এসএম হাফিজুর রহমান বাবু, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, শ্যামনগর উপজেলা ছাত্রদল নেতা সুলতান শাহাজান,সাতীরা পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














