মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের অবহেলিত একটি গ্রাম চ-িপুর। দেশ স্বাধীনের পর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে নতুন নতুন রাস্তা হলেও চ-িপুর রাস্তার কথা কেউ ভাবেনি। গ্রামের মানুষ গুলো দীর্ঘ ৫০ বছর কাদা আর পানির মধ্যে দিয়েই চলাচল করে আসছে। ইতি পুর্বে অনেক নেতাই প্রতিশ্রুতি দিয়ে ছিলেন রাস্তা নির্মানের। কিন্তু কোন নেতাই তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। অবশেষে গ্রামবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি এম,পি চঞ্চলই রক্ষা করলেন। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল হুদোর মোড় থেকে অবহেলিত চ-িপুর গ্রাম পর্যন্ত পিচ করণ রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেছেন। শুক্রবার দুপুরে হুদোর মোড়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত রাস্তা নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,আওয়ামীলীগ নেতা ফজলু মেম্বার,ইউপি সদস্য অসীম মেম্বার,আব্দুল আজিজ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি আনোয়ার জাহিদ শান্তি প্রমুখ। এর পুর্বে রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














