মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় প্রতারণা মাধ্যমে বিকাশের টাকা হাতিয়ে নেয়া চক্রের সমরেশ বিশ্বাস (২৫) নামে এক সদস্যকে গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত প্রতারকের বাড়ি ফরিদপুর জেলার মধুখালির ডুমাইন গ্রামে। সে দীর্ঘদিন যাবৎ এ প্রতারণার সাথে জড়িত বলে জানা গেছে। মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এস আই) মাসুম হোসেন জানান, সম্প্রতি প্রতারক চক্রটি মাগুরা সদরের আবালপুর গ্রামের এক গৃহবধূর সাথে বিকাশ অফিসের কর্মকর্তা পরিচয়ে তার সাথে কথা বলে। এ সময় সে কৌশলে পিন নাম্বার জেনে নিয়ে গৃহবধূর বিকাশ এ্যাকাউন্ট হতে দুই দফায় মোট ৫৪ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় উক্ত গৃহবধূ অজ্ঞাতনামা প্রতারক চক্রের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে অভিযান পরিচালনা করে শুক্রবার সকালে চক্রের অন্যতম সদস্য অমরেশ বিশ্বাসকে মধুখালি উপজেলার ডুমাইন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত তার মোবাইল ফোন, নগদ দশ হাজার টাকা জব্দ করা হয়। চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














