মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাবদিয়া গাড়াপোতা গ্রামে প্রতিপক্ষের হামলায় হত্যার চেষ্টার ঘটনায় আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও রহস্যজনক কারণে ধরা হচ্ছে না।থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, গত ২রা মে উপজেলার ভাবদিয়া গাড়াপোতা গ্রামে মসজিদ কমিটিকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে গোলযোগ হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রসশস্ত্র নিয়ে সংঘর্ষ হলে উভয় পক্ষের ১০/১২ জন গুরুতরভাবে আহত হয়। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় মৃত এলাহী বক্রের ছেলে আবুল কালাম বাদি হয়ে মহেশপুর থানায় ১৮জনের নামে মামলা করে। যার নং-৩ তারিখ-৩/৫/২০ইং। অপরদিকে আলাউদ্দিনের ছেলে বাদশা বাদি হয়ে ১১ জনের নামে মামলা করে। যার নং-৯ তারিখ-১০/৫/২০ইং। পৃথক ২টি মামলায় একটি মামলার আসামীদের ধরা হলেও রহস্যজনক কারণে অপর মামলার আসামীরা বীরদর্পে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে ধরছে না এমনকি তারা আদালত থেকে জামিনও নেয়নি । বাদিপক্ষ আহত আয়ুব হোসেন জানান, তাদের দায়ের করা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাদেরকে আটক করা হচ্ছে ন্ াবরং আসামীরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বাদীপক্ষকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এছাড়া তাদেরকে অন্যভাবে ফাঁসানো চেষ্টা করা হচ্ছে।অভিযুক্ত ৯(৬)২০ মামলার আসামীরা হলো-ভাবদিয়া গ্রামের মৃত আব্দুর রব মন্ডলের ছেলে সাদিকুল, আবু কালামের ছেলে লিটন, লিখন ও মোস্তফা, আবু জাফরের ছেলে নাসির ও নাজিম, অহেদ আলীর ছেলে মাহাফুজ, এলাহী মন্ডলের ছেলে বাক্কা, আবুল কালাম ও রেজাউল, রফিকুলের ছেলে মামুন।্এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই আবুল কাশেমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আসামীদের আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














