লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির লুটিয়া থেকে দেশীয় অস্ত্র উদ্ধার সহ দুজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য খান হুমাযুন কবীরের মালিকানাধীন মাইগ্রাম মৌজার জমি থেকে পাশর্^বর্তী লুটিয়া গ্রামের মৃত তারা মিয়া শেখের ছেলে শেখ হুমায়ুন কবীর টিটুর নেতৃত্বে ৬/৭ জন দুর্বৃৃত্ত গত শুক্রবার দুপুরে ১৫টি মেহগনি গাছ কেটে নিয়ে যায়। এঘটনায় গত শনিবার বিকালে শেখ হুমায়ুন কবীর টিটু ও চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে খান হুমাযুন কবীর বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। লোহাগড়া থানার ওসি(তদন্ত) ফিরোজ উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ গত রবিবার রাতে লুটিয়া গ্রামে আসামী শেখ হুমায়ুন কবীর টিটু সহ ফিরোজ শেখ, হাসমত শেখ, মিজান শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১২টি সড়কি, ২টি ঢাল, ২টি রামদা, ৪টি কোঁচ, ছোরা ও হাতুড়ি উদ্ধার করে। এসময় হারুন শেখের ছেলে খায়রুল ইসলাম পলাশ ও জুলহাস মোল্যার ছেলে নুর আলমকে আটক করে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত রবিবার একটি মামলা দায়ের করেছে। পরে পুলিশ কেটে নেওয়া গাছও উদ্ধার করেছে। নামপ্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধীক সূত্র জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। লোহাগড়া থানার ওসি(তদন্ত) ফিরোজ উদ্দীন জানান, দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...













