কামরুজামান লিটন ঝিনাইদহঃ ফেসবুক ভিত্তিক সমাজসেবা মুলক বৃহত্তর সংগঠন ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনেকটা নীরবে নিভৃত্তে রোববার পালিত হয়। করোনাকালীন সময়ে ঘরোয়া পরিবেশে সংগঠনের শেরেবাংলা সড়কস্থ অফিসে কেক কেটে গ্রুপের জন্মদিন পালন করা হয়। তবে পরিবেশ ছিল আনন্দঘন। বিকাল সাড়ে ৬টার দিকে গ্রুপের সভাপতি সাংবাদিক আসিফ কাজল কেক কেটে সবাইকে মুখে তুলে দেন। এ সময় গ্রুপের কর্মকর্তা সাইফুল ইসলাম লিকু, জাম্মিম সবুজ, মাসুদ রানা, সাইদুল ইসলাম টিটো, সোহাগ স্বপ্ন, মনিরা আক্তার, সরুভি রেজা, নিপা জামান ও ফিরোজা জামান আলো প্রমুখ। অনুষ্ঠানে সুদুর আমেরিকা থেকে লাইভে সরাসরি যুক্ত হন গ্রুপ ক্রিয়েটর ও সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু। এদিকে গ্রুপের সভাপতি সাংবাদিক আসিফ কাজল ও গ্রুপ ক্রিয়েটর ও সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষনে গ্রুপ ও গ্রুপের বাইরে সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














