এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ৫ ব্যক্তি। এ নিয়ে ১ দিনের ব্যবধানে করোনা শনাক্ত হলেন ৮ জন। এদিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: শফিকুল ইসলামসহ করোনামুক্ত হয়েছেন ১১ জন। মঙ্গলবার পর্যন্ত উপজেলায় ৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। তবে এদের মধ্যে ১১ সুস্থ হওয়ায় বর্তমানে উপজেলায় করোনা আক্রান্ত থাকলেন ২০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান। মঙ্গলবার শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন: সদ্য প্রয়াত কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের স্ত্রী আফরোজা বিলকিস (৬০), পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মামুন ইসলাম (২৯), পৌরসভাধীন উত্তর মুরারীকাটি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে শেখ এমরান হোনেন (৪২), কলারোয়া পৌর শহরের রূপালী ব্যাংক ভবনের বাসিন্দা আব্দুল মমিনের স্ত্রী লিপিয়া খাতুন (৩৩) ও দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া (মাঠপাড়া) গ্রামের রাজ আলি গাজীর ছেলে আজিজুল ইসলাম (৪৩)। সোমবার শনাক্তরা হলেন: পৌরসদরের তুলসীডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে আফতাব উদ জামান (৩৬), উপজেলার যুগিখালী গ্রামের মৃত আনিস উদ্দিন আহমেদের ছেলে গোলাম মোস্তফা (২৯) ও হামিদপুরের শংকরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র খালিদ সাইফুল্লাহ (৩০)। এদিকে সদ্য প্রয়াত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের সহধর্মিণী আফরোজা বিলকিস করোনা পজিটিভ হওয়ায় তাঁর আশু সুস্থতা কামনা করে মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...














