সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার পাটকেলঘাটা বড়বিলা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে নাইটগার্ড ও আয়া পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ও সুপারের অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মাদ্রাসাটির সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মাদ্রসা প্রতিষ্ঠাতার ছেলে আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউল আলম সুমন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আকরামুল ইসলাম, পাটকেলঘাটা হারুনার রশিদ কলেজ ছাত্রলীগ সভাপতি ওসমান গণি, মাদ্রসাটির শিক্ষক আমিনুর রহমান, অফিস সহকারী খলিলুর রহমান, অভিভাবক আব্দুল আলিম, আব্দুল খালেক, আব্দুস সেলিম প্রমুখ। বক্তারা বলেন, মাদ্রসাটির সভাপতি শেখ আব্দুল হাই ও সুপার আয়ুব আলী সম্প্রতি অবৈধভাবে নাইটগার্ড ও আয়া পদে দুই জনকে নিয়োগ দিয়ে ২০ লক্ষাধিক টাকা বাণিজ্য করেছেন। বক্তারা এ সময় এই অবৈধ নিয়োগ বাতিলসহ মাদ্রাসা সুপারের অপসারনের জোর দাবী জানান। একই সাথে এই অবৈধ নিয়োগ বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের সকলের আইনের আওতায় আনার আহবান জানান।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














