বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট- এএসডি’র উদ্যোগে মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।বুধবার (৮ জুলাই) বিকালে রাজধানীর মোহাম্মদপুরে বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সংস্থার ক্ষুদ্রঋণগ্রহীতা করোনায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের হাতে এসময় চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন, মাস্ক এবং সাবান তুলে দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন এএসডি এর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিজেষ্টার রেসপন্স কোঅর্ডিনেটর, এম এ করিম, ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রকল্প কর্মকর্তা নূর মোহাম্মদ, এ্যাকউন্ট এন্ড এ্যাডমিন অফিসার সুজন মাহ্মুদ ও বেগম নুরজাহান মোমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সহাকারী প্রধান শিক্ষক মো: শামীম হোসাইন প্রমূখ।এ সময় এএসডি’র এমএ করিম বলেন, করোনাভাইরাস চোখে দেখা না গেলেও মানুষে জীবন শেষ করে দিচ্ছে। এ ভাইরাস প্রতিরোধে আমাদেরকে সচেতন থাকতে হবে, যথা সম্ভব ঘরে থাকার চেষ্টা করতে হবে। আজকের ধারাবহিকতায় বৃহস্পতিবার আরও ৩শ ক্ষুদ্রঋণ গ্রহীতার মাঝে ত্রাণ বিতরণ করা হবে।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














