সাতক্ষীরা ব্যুরো প্রধান : সাতক্ষীরা সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের কাছ থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায় করছে মাদক ব্যবসায়ীর একটি চক্র। মাদক বিক্রির সাথে সরাসরি জড়িত এই চক্রটি থানা পুলিশ, ডিবি, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম ভাঙ্গিয়ে চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করছে দীর্ঘদিন ধরে। সাতক্ষীরা সদর উপজেলা সীমান্ত এলাকাবাসীর অভিযোগে জানা যায়, বাঁশদহা, রেউই, আখড়াখোলা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত কয়েকজন ব্যক্তি পুলিশ সহ কয়েকটি সংস্থার নাম ভাঙ্গিয়ে মাদক বিক্রেতা ও চোরাকারবারীদের কাছ থেকে অর্থ আদায় করছে দীর্ঘদিন ধরে। স্থানীয় জনগণ বিষয়টি জানার পরেও প্রকাশ্যে এই চক্রেরা বিরুদ্ধে কিছু বলতে সাহস পায় না, কারণ এদের রয়েছে মাদকাসক্ত সন্ত্রাষী বাহিনী। বাঁশদহা’র ইছহাক আলীর ছেলে আকবর, কাওনডাঙ্গা গ্রামের আমজাদ আলী ছেলে আলী হোসেন, আখড়াখোলার আরিজুল এরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। এরা কাওনডাঙ্গা, চারাবাড়ি, তলুইগাছা, রেউই, হাওয়ালখালী, কাকডাঙ্গা, কাথুন্ডা, বৈকারী, ঘোনা ও আখড়াখোলা এলাকার মাদক ব্যবসায়ী। এরা দীর্ঘদিন ধরে সদর থানা পুলিশ, ডিবি, সিআইডিসহ গোয়েন্দা সংস্থার নাম ভাঙ্গিয়ে উপরে উল্লেখিত এলাকার চোরাকারবারি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে অভিযোগে জানা যায়। স্থানীয় জনগণ সরেজমিনে গেলে জানায়, এদের রয়েছে সন্ত্রাসী বাহিনী। যার কারণে প্রকাশ্যে কেউ কিছু বলতে পারে না। তবে পুলিশসহ অন্যান্য সংস্থারা তদন্তে গেলে যথাযথ প্রমান পাবে। বাঁশদহার এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানায় এরা দীর্ঘদিন ধরে পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায় করে মাদক বিক্রেতা ও চোরাকারবারিদের কাছ থেকে। এব্যাপারে আকবর, আলী হোসেন ও আরিজুলের সাথে মোবাইলে কথা বলার চেস্টা করলে পাওয়া যায়নি। এলাকাবাসী পুলিশসহ অন্যান্য সংস্থার উর্দ্ধতন কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













