নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে মাসের পর মাস ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। কালিয়া থানা পুলিশ ধর্ষক শের আলী বিশ্বাস (৩৫) নামে এক প্রবাসীকে সে ওই গ্রামের মাসুম বিশ্বাসের ছেলে। এঘটনায় দিবাগত রাতে কালিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সৌদি প্রবাসী শের আলী প্রায় ৫-৬ মাস আগে সৌদিআরব থেকে দেশে ফিরে আসার পর তার প্রতিবেশী উপজেলার পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া দরিদ্র পরিবারের ওই মেয়েটির দিকে তার ললুপ দৃষ্টি পড়ে। সে ওই পরিবারকে নানা ভাবে সহযোগিতা করতে থাকে। সৌদি প্রবাসী শের আলী কোমলমতি ওই ছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভনে রাজি করিয়ে তাকে গত প্রায় ২-৩ মাস যাবত ধর্ষণ করে আসছিল। বৃহস্পতিবার ওই ছাত্রীর পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে কালিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ওই লম্পটকে গ্রেফতার করে। এ বিষয় কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, লম্পট শের আলীকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় ধ*র্ষিতার বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার ধর্ষক শের আলীকে নড়াইল আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...













