স্টাফ রিপোটা কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারীদের বেতন ও চাষিদের আখের মূল্য পরিশোধসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলীপি দেওয়া হয়েছে। রোববার সকাল ১০ টায় মিলের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার হাতে এ স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, মিলটির শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির দরকষাকষি সম্পাদক মোঃ গোলাম রসুল, সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম এবং আখচাষী কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান মন্টুসহ নেতৃবৃন্দ। স্বারকলিপি প্রদানকালে মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল বলেন, আসন্ন ঈদের আগে শ্রমিক ও কৃষকদের পাওনা পরিশোধ না করলে রেল ও সড়ক যোগাযোগ অবরোধের মতো বড় ধরনের কর্মসয়চী পালন করা হবে। স্বারকলিপি প্রদান অন্ষ্ঠুানে শ্রমিক নেতৃবৃন্দ জানান, মিলের শ্রমিক কর্মচারীদের গত তিন মাসের ৪ কোটি ৫ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া সদ্য শেষ হওয়া মাড়াই মৌসুমের কৃষকদের আখের টাকা বাকি রয়েছে ৫ কোটি ৫১ লাখ টাকা। এসময় আরো জানান, করোনা সংকটে মিলটি বকেয়া বেতন ও আখের টাকা পরিশোধ না করায় শ্রমিক কর্মচারী ও কৃষকরা মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি নিয়ে করপোরেশনকে বার বার অবহিত করার পরও কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০১৯-২০২০ মাড়াই মৌসুমে ৯৬ কার্য দিবসে এক লাখ ৩৯ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে প্রায় সাত হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করে। মাড়াই মৌসুম শেষ হওয়ার পাঁচ মাস পার হলে মিল গোড়াউনে এখনো প্রায় তিন হাজার মেট্রিকটন চিনি অবিক্রিত রয়েছে। চিনি বিক্রি না হওয়ায় শ্রমিক কর্মচারী ও আখচাষিদের পাওয়া পরিশোধ করতে পারছে না মিল কর্তৃপ।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













