মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা-ঝিনাইদহ সড়কের বারো মাইল এলাকায় আজ সোমবার দুপুরে মুরগীবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় আমিরুল মোল্যা (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছে। তার বাড়ি মাগুরা সদর উপজেলার মির্জাপুর গ্রামে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, নিজ বাড়ি মির্জাপুর থেকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে স্থানীয় ইছাখাদা বাজারে আসছিলেন আমিরুল মোল্যা। ঘটনাস্থল সদরের বারো মাইল এলাকায় পৌঁছালে মাগুরামুখী মুরগীবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ বিষয়ে সদর থানায় মামলা হয়েছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













