চুয়াডাঙ্গা বাসষ্টান্ডের মালেক বেকারীর মালিক কাজিপাড়া নিবাসী সিরাজুল হক (৭০) সাহেব করোনা আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি অবস্থায় শুক্রবার রাত ১১.০০টায় ইন্তেকাল করেন। এ খবর খেদমতে খলক ফাউন্ডেশনের কাছে শনিবার সকাল ৬.০০টায় পৌছালে, মুফতী সাইফুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি কাফন-দাফন টীম সেখানে পৌছায় এবং তারা যথাযথ নিয়মানুযায়ী গোসল ও কাফন-দাফনের কাজ শেষ করে। টীমের সদস্যবৃন্দ মুফতী জুবায়ের, মাওঃ মুরাদ, মাওঃ ইউনুস, হাঃ আল আমিন, মুহাঃ আশিক, মুহাঃ মুক্তাদীর, মুহাঃ মিজান। কাফন-দাফনে এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন, বিশেষ করে জেলা ইমাম পরিষদের সেক্রেটারী জনাব মাওঃ বেলায়েত হোসেন এবং কাউন্সিলর জনাব মুস্তাফিজুর রহমান সহ প্রমুখ ব্যক্তিবর্গ। তারা ফাউন্ডেশনের এ সাহসী পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানায়। ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা বা করোনা উপসর্গ নিয়ে কেউ মৃত্যু বরণ করলে তার গোসল, কাফন-দাফনের জন্য খেদমতে খলক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে ০১৯১১-০১৯৭৪৪ দেন। উল্লেখ্য খুলনা বিভাগের প্রতিটি থানাতেই খেদমতে খলক ফাউন্ডেশন-এর কাফন-দাফনের প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক টীম প্রস্তুত আছে এবং নিজস্ব এম্বুলেন্স-এর ব্যবস্থা আছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













