সাতক্ষীরার ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে মোহাম্মদ হোসেন মিলনায়তনে শুক্রবার সকালে ২১ শে আগস্ট ২০০৪, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থান, ঢাকায় আ’লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও আ’লীগের দলীয় টিকেট প্রত্যাশী ধুলিহরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ আঃ রশিদের পৃষ্ঠপোষকতায় ও ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ও ধুলিহর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটনের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে বলেন, আজ রক্তাক্ত ২১ আগস্ট। “রাখে আল্লাহ মারে কে” তাই প্রধানমন্ত্রীকে এই পর্যন্ত ১৯ বার হত্যার চেষ্টা করে ব্যর্থ হন সন্ত্রাসীরা। দেশের ইতিহাসে নারকীয় সন্ত্রাসী হামলার ১৬তম বার্ষিকী। ২০০৪ সালের এইদিনে সভ্য জগতের অকল্পনীয় হত্যাযজ্ঞ চালানো হয় রাজধানীর বুকে এক রাজনৈতিক সমাবেশে। তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় চালানো হয় এই গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সন্ত্রাসবিরোধী সমাবেশে কথা বলতে গিয়ে সন্ত্রাসের শিকার হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে সভাপতি শেখ হাসিনাকে রা করলেও ওই হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক ও মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪জন নেতাকর্মী প্রাণ হারান ও আহত হন অনেকে। এছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাসুম, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক স.ম. জালাল উদ্দিন, সাবেক উপদেষ্টা মাষ্টার মহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুর হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাছানুর জামান প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত ও সকলের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেল্লেকপাড়া হাফিজিয়া মাদ্রাসার মাষ্টার হাফেজ মাওঃ সাইদুর রহমান।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














