কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : সিসটেম লস ও বিদ্যুৎ সাশ্রয়ীর লক্ষ্যে ঝিনাইদহে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষ্যে এক উদ্বোধনী সভা ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি, খালেদা খানম এমপি, যশোরের তত্বাবধায়ক প্রকৌশলী ও স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্পের পিডি প্রকৌশলী শহিদুল আলম, কুষ্টিয়ার তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান ও ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি বলেন, সরকার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে কাজে লাগিয়ে মানুষের কল্যান সাধন করতে চাই। তিনি বলেন, আমরা ঝিনাইদহ বাসির বিদ্যুৎ সংকট মোকাবেলায় নতুন নতুন সাব স্টেশন ও গ্রিড স্থাপন করেছি। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার জানান, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের ফলে মানুষের ভোগান্তি কমবে। বাড়তি বিলের ঝামেলা থাকবে না। এদিকে জেলা প্রশাসকের বাস ভবন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মীচারীদের বাসায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের মধ্য দিয়ে ঝিনাইদহে প্রিপেইড মিটারের যাত্রা শুরু করা হয়।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













