শ্যামনগর ব্যুরো ঃ সাতক্ষীরা জেলা পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য শ্যামনগর উপজেলার এসএম গোলাম মোস্তফা মুকুলের মৃত্যু হওয়ায় উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। নির্বাচন অফিসের নির্বাচনী তফসীল অনুযায়ী গতকাল ৪ অক্টোবর দুপুর ১২ টায় ৪ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ-প্রাপ্ত প্রার্থীগণ হলেন- শেখ মাকছুদুর রহমান মুুকুল পেয়েছেন টিউবওয়েল প্রতীক, মাহবুব-ই-এলাহী পেয়েছেন বৈদ্যুতিক ফ্যান প্রতীক, ফজলুল হক মল্লিক পেয়েছেন হাতি প্রতীক ও মরহুম সদস্য গোলাম মোস্তফা মুকুলের পুত্র আজিজুর রহমান সোহাগ পেয়েছেন তালা প্রতীক। শ্যামনগর উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দকালীন সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলান, জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবীর, উপজেলা নির্বাচন মোঃ রবিউল ইসলাম সহ প্রার্থীদের সমর্থকবৃন্দ। এসময় জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর বলেন, ২০ অক্টোবর ২০২০ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করবো প্রত্যেকে প্রত্যেকের প্রতি ক্ষোভ ও বিরূপ মনোভব ভুলে শান্তিপূর্ন নির্বাচন উপহার দিবেন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













