আলমগীর হায়দার, শ্যামনগর ব্যুরো : সাতীরা জেলা পরিষদে ৯নং ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। ৪ অক্টোবর (রবিবার) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে রিটার্নিং অফিসার- জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর ও সহকারী রিটার্নিং অফিসার- শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম সরকারী যথাযথ নিয়ম অনুসারে ৯ নং ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক প্রাপ্তরা হলেন- আজিজুর রহমান সোহাগ (তালা প্রতীক), মল্লিক ফজলুল হক (হাতি প্রতীক), শেখ মাকসুদুর রহমান মুকুল (টিউবওয়েল প্রতীক) ও মাহবুব এলাহী (বৈদ্যুতিক পাখা প্রতীক)। আগামী ২০ অক্টোবর ২০২০ তারিখে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ৯নং ওয়ার্ড সদস্য আওয়ামী ’লীগ নেতা গোলাম মোস্তফা মুকুল এর মৃত্যুতে পদটি শূণ্য হয়।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













