লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের চরাঞ্চলে স্ব-শরীরে অনুপস্থিত থেকেও জন্মদিনে কঁচি-কাঁচা শিশুসহ সকলের অকৃতিম ভালবাসায় সিক্ত হলেন জাতীয় ক্রিকেটদলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি-বিন-মর্তুজা। সূত্র জানায়, সোমবার(৫ অক্টোবর) প্রিয় মাশরাফির ৩৭তম জন্মদিন। আর তাই দিনটি স্মরণ করে রাখতে লোহাগড়ার মাশরাফির ভক্ত-সমর্থকসহ দলীয় লোকজন কেককাটা, দোয়া মাহফিল সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। ব্যাতিক্রম আয়োজন ছিল নড়াইলের লোহাগড়া উপজেলার চরাঞ্চলের ইতনা দক্ষিণ পাংখারচর গুচ্ছ গ্রামে। এখানে অর্ধশতাধীক কঁচি-কাঁচা শিশুদের উপস্থিতিতে প্রিয় মাশরাফির জন্মদিনের কেককাটা হয়। উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণসহ দোয়াও অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৫টায় অনুষ্টানে ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদুল হক সুনু, সাধারণ সম্পাদক মোঃ আহাদুর রহমান আহাদ, মোঃ আরজ আলী কাজী,আকিদুল কাজী, মারুফ মোল্যা, রাজি উদ্দিন রাজু সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আহাদুর রহমান আহাদ বলেন, এখানকার বাসিন্দারা ক্রিকেটার মাশরাফিকে ভালবাসেন। শিশু,আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই প্রিয় মাশরাফির জন্মদিনের কেক কাটতে পেরে বেজায় খুশি। শিশু মাহিম(৭) ও নাজমুল(৮) জানায়, আমরা এমপির কেক কাটিছি। মিষ্টি খাইছি, কেক খাইছি। আমরা খুশি। গুচ্ছ গ্রামের দরিদ্র বাসিন্দারা অনুষ্টানের আয়োজন করেন।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














