শালিখা,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে ১২৪টি পূজা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব সামনে রেখে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পূজা মন্দির কমিটির কাছে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.মোঃ কামাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান, থানার সাব-ইন্সপেক্টর মোঃ নাসির উদ্দিন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মূূূূন্সী আবু হানিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সীতান্ত বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী নির্মল কুমার বিশ্বাস সহ আরো অনেকে। আলোচনা শেষে প্রতিটি মন্দিরে ১৪ হাজার টাকা করে মোট ১৭ লাখ ৩৬ হাজার টাকা মন্দির কমিটির কাছে তুলে দেন প্রধান অতিথি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













