মাগুরা প্রতিনিধি : সারাদেশে অব্যাহত খুন ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ও ধর্ষক-যৌন নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১১ অক্টোবর রবিবার সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসকাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা গণকমিটি মাগুরা । সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী। সমাবেশ পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু (বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য)। বক্তব্য প্রদান করেন , এটিএম আনিসুর রহমান (সভাপতি, সিপিবি মাগুরা সদর উপজেলা), বিশ্বজিৎ চক্রবর্তী (সাধারণ সম্পাদক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মাগুরা জেলা ) । বক্তাগণ বলেন, সাভারের স্কুল ছাত্রী নীলা রায়কে বখাটে মিজানুর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন করেছে । সাতদিন পর গ্রেফতার করা হয় মিজানুরকে। সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের কর্মীরা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং এর দুই দিন আগে খাগড়াছড়িতে মা-বাবাকে বেঁধে রেখে প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা । সারাদেশে একের পর এক নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার মতো বর্বর ঘটনা যখন অব্যাহতভাবে ঘটেই চলেছে, তখনই সমস্ত ঘটনার বর্বরতাকে ছাড়িয়ে নোয়াখালির বেগমগঞ্জে এক নারীকে নির্যাতনের ভিডিও প্রকাশিত হয়। এই নির্যাতনের বিভৎসতা, ভয়াবহতা সভ্যতার জন্য হুমকীস্বরূপ। ঘরে, বাইরে, পথে, গণপরিবহণে, কর্মেেত্র, শিা প্রতিষ্ঠানে, পাহাড়ে, সমতলে দেশের এমন কোন জায়গা নেই যেখানে নারীরা নিরাপদ বোধ করতে পারেন, যেখানে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন না। সমাবেশ থেকে সকল ধর্ষণ-নিপীড়ন-হত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হয় ।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














