খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ এমজেকে মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বর্তমান অধ্যক্ষ তরিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন বন্দবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শওকত হোসেন মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক আলী হায়দার টফি, বিএনপি নেতা মনিরুজ্জামান তপন, কলেজের সহকারী প্রভাষক রুহুল কুদ্দুস, নাসরিন আক্তার। এ সময় চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কলেজ পরিচালনা পরিষদের প্রাক্তন সদস্য জালাল আহম্মেদ, প্রয়াত অধ্যক্ষের ছোট ভাই আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক এম এম মনিরুজ্জামান। উল্লেখ্য, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত ১২ সেপ্টেম্বর রাতে মতিউর রহমানের মৃত্যু হয়। তিনি ১৯৯৮ সালে কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১৭ সাল পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এর আগে বাঘারপাড়া ডিগ্রী কলেজ ও মাগুরার শালিখার ছয়ঘরিয়া ফাজিল মাদরাসায় শিক্ষকতা করেছেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














