আবুল হাসান-দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সাতক্ষীরার অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ জন আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম কামাল হোসেন গাজী (৩২)। কামাল হোসেন দেবহাটা উপজেলার টিকেট (রঘুনাথপুর) গ্রামের মৃত মাজেদ গাজীর ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান সঙ্গীয় সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার ও রাসেল কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার বিকালে গ্রেফতারকৃত কামাল হোসেনের টিকেটস্থ বসত বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের মধ্যে থেকে ২টি কালো পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং কামাল হোসেনকে হাতেনাতে গ্রেফতার করেন। এ বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)এর ১৯ (ক) ধারায় ০৫ নং মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রেখেছে। আর এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...













