পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছা থানার পল্লীতে তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষণের শিকার। থানায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি ধর্ষণকারী। উল্টো ভিকটিমের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্যে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিচ্ছে আসামি পক্ষের লোকজন। গত ৫ অক্টোবর ২০২০ তারিখ সোমবার সরেজমিন ধর্ষণকারী ভিকটিমের এলাকায় গিয়ে জানা যায়, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের গেওয়াবুনিয়া গ্রামের দিনমজুর খেটে খাওয়া চায়ের দোকানদার তুষার মন্ডল এর তৃতীয় শ্রেনীতে পড়ুয়া কন্যা (৯)। সে প্রতিদিনের ন্যায় প্রতিবেশী প্রশান্ত বাওয়ালীর বাড়িতে খেলছিল। খেলা অবস্থায় ঘটনারদিন ২৭ জুন ২০২০ তারিখ বিকালে সুকৌশলে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে একই এলাকার গৌতম বৈরাগীর নারীলোভী লম্পট ও মাদকসেবনকারী পুত্র শিমুল বৈরাগী তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। লম্পট শিমুলের পিতা মাতা বাড়িতে না থাকার সুযোগে তুষারের শিশু কন্যাকে ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দেয়। পরে শিশুটি বাড়ি এসে পেটের ব্যাথায় ছটপট করতে থাকে। তখন তার মা অঞ্জলী মন্ডল তার মেয়ের কাছে কি হয়েছে জানতে চায়। তখন মেয়েটি তার মা বাবাকে ঘটনাটি বিস্তারিত বলে। পরে এলাকাবাসীর সহযোগীতায় ভিকটিম কে নিয়ে তার বাবা মা পাইকগাছা থানায় যায়। এ ব্যাপারে অঞ্জলী মন্ডল বাদী হয়ে শিমুল বৈরাগীকে আসামি করে অভিযোগ দায়ের করে। ওসি অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করে। যার নং- ৩১, তারিখ- ১৯/০৭/২০২০ইং। পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি থেকে ভিকটিমের মেডিকেল পরিক্ষা করেছে বলে জানান তার পরিবার। উক্ত ঘটনার সাথে জড়িত লম্পট শিমুলের দৃষ্টান্তমূলক শান্তি চায় ভিকটিমের পরিবার ও এলাকাবাসী। এলাকার ব্যবসায়ী তরুণ মন্ডল বলেন, জঘন্যতম এই ঘটনার বিচার চাই। স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিন্দ্রনাথ মন্ডল বলেন, ঘটনাটি সত্য, আমি এই ঘটনার বিচার চাই। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনীষ মন্ডল জানান, বাদী পক্ষ হুমকির বিষয় থানাকে অবহিত করেনি। থানা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ও দুর্গম এলাকা হওয়ায় আসামী গ্রেফতার করা সম্ভব হচ্ছে না, তাই ঐ এলাকায় সোর্স লাগিয়ে আসামী গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














