নিজস্ব প্রতিবেদক : যশোর বেনাপোলের একটি অস্ত্র মামলায় আটক তিনজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলো বেনাপোলের সরবংহুদা গ্রামের মুত ছবেদ আলীর ছেলে আলমগীর হোসেন, শহীদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম ও ৪ নম্বর ঘিবা গ্রামের এজোবার বিশ্বাসের ছেলে সাজজুল। সোমবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু এ আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাতে বেনাপোলের রঘুনাতপুর বিওপির বিজিবি সদস্যরা চোরচালন প্রতিরোধে নিয়মিত টহলে যান। রাত ৩ টার দিকে ২ নম্বর ঘিবা গ্রামের কমিউনিটি কিনিকের পশ্চিম পাশে ওৎপেতে থাকে। এরমধ্যে মেইন পিলার ২১/৬ এর পাশ দিয়ে কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে পায়ে হেটে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এরমধ্যে তাদের চ্যালেঞ্জ করলে দৌড়ে পালিয়ে যাওয়ায় সময় তিনটি বস্তাসহ ওই তিনজনকে আটক করা হয়। বস্তা তল্লাশি করে উদ্ধার করা ১১ টি ৭.৬৫ বিদেশি পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি। এ ব্যাপারে পরদিন বিজিবির হাবিলদার সিগনাল মিনা মিজানুর রহমান বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক তিনজনের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













