সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার বেলা সাড়ে ১১ টায় মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় ইন্টার্ণি কক্ষে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইন্টার্ন চিকিৎসক কাঙ্কিতা মন্ডল তৃনা। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ৬ বছরেও এখনও জরুরী বিভাগ চালু হয়নি। সর্ব প্রথম ২০১৪ সাল থেকে জরুরী বিভাগ চালুর দাবীতে মানববন্ধন, স্মারকলিপি ও রক্ত দিয়ে কর্মসুচি পালন শুরু হয়। সেই থেকে আজ পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা জরুরী বিভাগ চালুর দাবীতে আন্দোলন সংগ্রাম করে আসলেও এখনও পর্যন্ত চালু হয়নি জরুরী বিভাগ। বিভিন্ন সময় জরুরী বিভাগ চালুর আশ^াস দিয়ে আন্দোলন থামানো হলেও চালু করা হয়নি জরুরী বিভাগ। সর্বশেষ চলতি বছরের গত ২৪ সেপ্টেম্বর জরুরী বিভাগ চালুর দাবীতে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। কিন্তু কর্তৃপক্ষের সাথে সাথে দফায় আলোচনায় বসেও জরুরী বিভাগ চালুর নিমিত্তে কোন আশানুরুপ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। এক পর্যায়ে তারা কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসুচি পালন শুরু করেন। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর জরুরী সভার আয়োজন করা হয়। সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ, সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেডিকেল তত্বাবধায়ক ও ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদের উপস্থিতিতে ৭ দিনের মধ্যে জরুরী বিভাগ চালুর সিদ্ধান্ত গ্রহন করা হয়। এরই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর জরুরী বিভাগ উদ্বোধনের তারিখও ঘোষনা করা হয়। বিন্তু আদৌ তা বাস্তবায়ন হয়নি। সংবাদ সম্মেলনে এ সময় আরো জানানো হয়, যতদিন পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালু না হবে ততদিন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন এবং জরুরী বিভাগ চালু না হলে পরবর্তীতে তারা কঠোর কর্মসুচি পালন করবেন বলেও ঘোষনা দেন। ইন্টার্ন চিকিৎসকরা এ সময় যাতে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালু হয় সে জন্য প্রধান মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে এ সময় ইন্টার্ন চিকিৎসক রফিকুল ইসলাম মেহেদী, তানজিলা খাতুন, নয়ন চন্দ্র হালদারসহ ৩৫ জন ইন্টার্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














