উদয় শংকর সিংহ,কেশবপুর ব্যুরো : কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডি আইজি হাবিবুর রহমান(বিপিএম)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরিম ও জনতাকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগনের দাঁড় গোড়ায় পৌছে দেয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও পাঁজিয়া বিটের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক তাপস কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডি আইজি হাবিবুর রহমান(বিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারি পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) সোয়েব আহম্মেদ খান ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেশবপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী,সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার, নজরুল ইসলাম খান, প্রভাত কুমার কুন্ডু,শিক্ষিকা রিতা চক্রবর্তী, সালেহা বেগম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













