সাতক্ষীরা প্রতিনিধি ঃ আওয়ামীলীগ নেতা শরবত আলীসহ ৫টি হত্যা মামলার আসামী সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ ডালিমের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্যাতিত পরিবারবর্গ ও ইউনিয়নবাসীর আয়োজনে শনিবার সকালে উপজেলার গদাইপুর বাজারে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এ্যড. মাসুদুর রহমান প্রিন্স, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ অহিদুল ইসলাম মোল্যা, নিহতের স্ত্রী শেফালি বেগম, ছেলে শিমুল হোসেন ও সবুজ হোসেন, প্রভাষক জাবিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বাবুরাম প্রমুখ। বক্তারা বলেন, খাজরা ইউনিয়নের ধর্ষক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুমিদদস্যু ও বোমাবাজ ইউপি চেয়ারম্যান ডালিম বার বার মানুষ হত্যা করেও পার পেয়ে যাচ্ছে। বক্তারা এ সময় মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে কুখ্যাত এই রাজাকার পুত্র চেয়ারম্যান ডালিমের দল থেকে বহিস্কারসহ দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













