কাগজ সংবাদ : যশোর শহরের বেজপাড়া তালতলার মোড়ে রমজান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তহিদুল ইসলাম টনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। টনি বেজপাড়া কবরস্থানের সামনে বাদল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম মানিক মিয়া ওরফে নাগু। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালে ১৯ ডিসেম্বর রাত ৮টার দিকে বেজপাড়া তালতলার মোড়ের ইতালী প্রবাসি ফিরোজ উদ্দেনের বাড়ির সামনে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয় রমজান আলীকে। তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার নীলফা রামচন্দ্রপুর গ্রামের রবিউল চাকলাদারের ছেলে। মৃত্যুর আগে রমাজন যশোর শহরের পালবাড়ি আয়েশা পল্লীরর জব্বারের বাড়িতে ভাড়া থাকতেন। এ ঘটনায় নিহতের মা ১৩ জনকে আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ হত্যার সাথে জড়িত টনিকে পুলিশ বেজপাড়া কবরস্থানের পাশ থেকে আটক করে। পরে মামলার তদন্তকালী কর্মকর্তা আটক টনির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...













