এমএ সাজেদ,কলারোয়া(সাতীরা)প্রতিনিধি : কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) মীর খায়রুল কবির। কলারোয়া থানায় যোগদানের পর এই প্রথম নবাগত ওসি বিট পুলিশিং সভা করলেন। তিনি চন্দনপুরের সার্বিক বিট পুলিশিং কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। সভায় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোসলেম উদ্দিন, চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত অফিসার থানার এসআই ইস্রাফিল হোসেন, এএসআই রফিকুল ইসলাম, এএসআই রাকিবুল হাসান, ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ, কলারোয়া প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক ফারুক হোসেন, ইউপি সচিব আমিনুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধিবৃন্দ। উল্লেখ্য, মাদক, ইভটিজিং,ধর্ষন, বাল্যবিবাহ ও জঙ্গিবাদসহ সকল সামাজিক অবয় প্রতিরোধে ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে হবে বলে সভায় উল্লেখ করা হয়।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














