চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় উচ্চ ফলনশীল রোপা আপন বিনাধান-৭ কাটা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চৌগাছা অফিসের সার্বিক সহযোগীতায় উপজেলার বেশ কিছু এলাকার কৃষক নুতন নতুন জাতের ধান চাষ করেছেন। গতকাল রবিবার সকালে নারায়নপুর ইউনিয়নের হাজারাখানা মাঠে এক কৃষকের ৩৩ শতাংশ জমির ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন। এ সময় উপ-সহকারী কৃষি অফিসার রাশিদুল ইসলাম ও মুসলিমা খাতুন, কৃষক সাবদার হোসেন, সামাউল ইসলাম, আব্দুর রাজ্জাক, মহিদুল ইসলাম, আবুল হোসেন মল্লিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। কৃষকরা জানান, নতুন জাত বিনাধান-৭ আগাম চাষ করে বেশ সাফল্য পেয়েছি। বিনা ধানের সাথে অন্য ধান রোপন করা হয়, কিন্তু অন্যধান এখনও ২০/২৫ পর কাটা শুরু হবে অথচ নতুন জাতের এই ধান আগে পাক ধরেছে, ফলনও বেশ ভাল। উপজেলা কৃষি অফিসার রইচউদ্দিন বলেন, বিনাধান-৭ সম্পূর্ণ নতুন একটি জাত। মাত্র ১২০ দিনে কৃষক ধান কাটতে পারবে। গত জুন মাসের ২৫ তারিখে ধান বপন করা হয় আর ১২০ দিনের মাথায় অর্থাৎ ২৫ অক্টোবর তা কাটার উপযোগী হয়ে উঠে। ধান কাটার পর ওজন করে দেখা গেছে ১ বিঘা জমিতে ১৮ মন ১০ কেজি ধান হয়েছে। ফলন ভাল এবং উৎপাদন খরচও অনেক কম। নতুন জাতের এই ধান চাষে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে তিনি জানান।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













