মোংলা প্রতিনিধি : রামপাল উপজেলার দশটি ইউনিয়নের বিএনপির সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে ফরিদুল ইসলােেমর বাসভবন চত্বরে উপজেলা বিএনপির সহ-সভাপতি ফকির শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আঃ হালিম পাটোয়ারী, ইজারাদার মহসিন হোসেন, কাজী জাহিদুল ইসলাম, শেখ মোতাহার আলী, শেখ নূরুল্লাহ খোকন, ইমতিয়াজ হোসেন, মুজিবর রহমান জোয়ার্দার, মাহামুদুল হাসান, সিরাজুল ইসলাম, রুহুল আমিন, মাহাফুজুর রহমান, এনামুল হক প্রিন্স, মিলন আকুঞ্জি, আব্দুল্লাহ আজমী, সেকেন্দার আলী, আবু জাফর, মোনাব্বর হোসেন, ফরিদ উদ্দিন, আমীনুল ইসলাম কুটি, কুতুবউদ্দিন কুতুব, জিল্লুর রহমান, কামরুজ্জামান বাদশা, বাবুল হাওলাদার, আশরাফ আলী, আকবর হোসেন আকো, শেখ বাবলা, সরদার বাকিবিল্লাহ, মাসুদুর রহমান পিয়াল প্রমুখ। বক্তারা আগামী দিনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় কমিটিতে সকলের অংশগ্রহণের মাধ্যমে গঠন করার দাবীসহ সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। সভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের সহা¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শেখ ফরিদুল ইসলাম এ মতবিনিময় সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













