ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে আমির হোসেন(৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে চণ্ডীপুর গ্রামের মাঠে জালাল মুনশির মরিচের েেত লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় গ্রামবাসী। মৃত আমির হোসেন চণ্ডীপুর গ্রামের মশকত আলীর ছেলে।বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে আত্মহত্যা। লাশ সুরত হাল তদন্ত করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। জানাগেছে, পারিবারিকভাবে ঝামেলা চলছে কয়েক মাস ধরেই।এর মধ্যে পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জ শহরেও বেশ কয়েক মাস বসবাস করেছে সে।কয়েক দিন আগে বাড়িতে ফিরে আসলে তার ছেলে ও গ্রামের কিছু লোকজন তাকে মারধর করে। এই ঘটনায় সে ঝিনাইদহ সদর থানাতে অভিযোগ দায়ের করে। গত সোমবার ঝিনাইদহ সদর থানা থেকে অভিযোগের তদন্তে গেলে মীর কামরুজ্জামান সহ কয়েকজন মিলে অভিযোগ প্রত্যাহার করতে তাকে চাপ প্রয়োগ করতে থাকে। সোমবার দিবাগত রাতেও এই বিষয় নিয়ে তার ছেলে সহ প্রভাবশালী কামরুলের পোষা ছেলেদের বাক-বিতণ্ডা ও ধ্বস্তাধস্তি হয়।সকালে গ্রামের একটি মরিচ েেত তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। বর্তমানে তার লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়েছে।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













