খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ’র পক্ষে মসজিদ উন্নয়নে অনুদান ও মুসল্লিদের সুরক্ষায় মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সদর উপজেলার হাশিমপুর পূর্বপাড়া জামে মসজিদে এ অনুদান প্রদান করা হয়। এদিন জুম্মা বাদ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ইছালী ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম মসজিদ কমিটির হাতে নগদ ৪৫ হাজার টাকা তুলে দেন। এ সময় মসজিদের সার্বিক উন্নয়নে মোট দু’লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। নামাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাজী নাবিল আহম্মেদ এমপির দীর্ঘায়ু, আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব-উল- আলম হানিফ, শেখ হেলাল এমপির আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। এর আগে মাজহারুল ইসলাম মসজিদে আগত মুসল্লিদের মুখে মাস্ক পরিয়ে এবং মসজিদ কমিটির হাতে মাস্ক তুলে দেন।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













