স্টাফ রিপোর্টার : ধারের টাকা পরিশোধ না করে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী হাসানুর রহমান। তিনি যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। এলাকায় তার জাহানারা এন্টারপ্রাইজ ও সোনার বাংলা সীড ফার্ম নামে আড়তদারী ও কৃষি পণ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে প্রেসকাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্যবসায়ীর কাজে চৌগাছার গরীবপুর গ্রামের মৃত মোজাম্মেল বিশ^াস ছেলে সিনজেনটা বাংলাদেশ লি: পরিবেশক মোফাজ্জেল হোসেনের সাথে পরিচয় হয়। দীর্ঘদিন ধরে তার সাথে টাকা পয়সা লেনদেন হয়। সর্বশেষ সিনজেনটা থেকে কম দামে মাল ক্রয়ের কথা বলে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ২২ লাখ টাকা এবং আগস্টে ৩০ লাখ টাকা ধার হিসেবে নেয়। ২/১ মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করার কথা থাকলেও টাকা না দিয়ে ২ নভেম্বর ইসলামী ব্যাংক চৌগাছা শাখার অনুকূলে তাকে ৫০ লাখ টাকার একটি চেক দেন। ১২ নভেম্বর ওই চেক দিয়ে টাকা উত্তোলন করার জন্য তিনি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা নেই বলে ব্যাংক থেকে চেকটি ডিজঅনার করে দিয়েছে। সংবাদ সম্মেলনে হাসানুর রহমান আরো উল্লেখ করেন, চেক দেয়ার পর মোফাজ্জেল হোসেন গত ১০ নভেম্বর চৌগাছা থানায় তাকে প্রধান আসামি করে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলায় মোফাজ্জেল হোসেনের দোকানের কর্মচারী আল আমিন রানা নামে এক কর্মচারীকে দুই নম্বর আসামি করা হয়েছে। টাকা ফেরত না দিয়ে দায়েরকৃত মামলাকে মিথ্যা দাবি করে তিনি সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি মামলাটি প্রত্যাহার করে টাকা পরিশোধ করার জন্য আহবান জানান । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হাসানুরের প্রতিবেশি আকুল হোসেন, মামলার ২ নম্বর আসামি রানার পিতা মিরাজ হোসেন, মা তাসলিমা বেগম, চাচা মোস্তাক আহম্মেদ, দাদা মধু সরদার।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













