মাগুরা প্রতিনিধি ॥ সরকারি নিবন্ধন না থাকাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে বৃহস্পতিবার মাগুরার ৩টি প্রাইভেট হাসপাতাল ১টি কিনিক ও ৩টি ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বন্ধ ঘোষিত ওই প্রতিষ্ঠান গুলো হচ্ছে মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার নিউ একতা কিনিক, শহরের হাজী আব্দুল হামিদ সড়কের মা প্রাইভেট হাসপাতাল, মাগুরা কিংস্ প্রাইভেট হাসপাতাল, মাগুরা কুইন্স ডায়াগনষ্টিক সেন্টার, শহরের হাসপাতাল পাড়ার গ্রামীণ ডায়গনস্টিক সেন্টার, দি ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস, পিটিআই সড়কের দেশ প্রাইভেট হাসপাতাল। মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য বিভাগের পরিদর্শন চলাকালে এসব প্রাইভেট হাসপাতাল, কিনিক ও ডায়গনস্টিক সেন্টারে কোন সরকারি নিবন্ধন পাওয়া যায়নি। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স নেই। এছাড়া যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নেই। এসব কারণে তাৎক্ষণিক ওই সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













