ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশ এক(১) কেজি গাজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে । থানা পুলিশ সুত্র জানায় বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা এর নেতৃত্বে এসআই জগদীশ চন্দ্র বসু , সোর্স কনজ মুরাদ ( কনজ নং ৯৮১)সঙ্গীয় পুলিশ সদস্য চাঁদপূর জোয়ার্দ্দার পাড়ার পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলে ঝোলানো বাজার করা ব্যাগের ভেতর দুই প্যকেটে রাখা ১ কেজি ভারতীয় গাজা সহ তিন যুবককে আটক করে। আটককৃত মাদক বিক্রেতারা চুয়াডাঙ্গা দামুরহুদা উপজেলা ঠাকুরপূর গ্রামের আসাদুল ইসলামের ছেলে কালাম(২০) ইমারুল ইসলামের ছেলে ইমরান(২২) এবং ঝিনাইদহ সদর উপজেলার পাঁচটিকারি গ্রামের ফিরোজ বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস(২৭) । এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে । শুক্রবার সকালে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে ।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













