কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার চাঁচাই ফুটবল মাঠে ৪দলীয় লক্ষ টাকার গ্রাম বাংলা ঐতিহ্যবাহী হাডুডু খেলার ফাইনালে দক্ষিণশ্রীপুর মিলন মেম্বরের নেতৃত্বে হা ডু ডু দল চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ১৬ নভেম্বর বিকাল ৪টায় চাঁচাই ফুটবল মাঠে সবুজ সংঘের আয়োজনে ৫দিন ব্যাপী বৃক্ষ মেলা উপলক্ষ্যে এই হাডুডু প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগীতার ফাইনালে তারালী হা ডু ডু দল কে হারিয়ে দক্ষিণশ্রীপুর মিলন মেম্বরের নেতৃত্বে দক্ষিণশ্রীপুর যুব সংঘ হা ডু ডু দল চাম্পিয়ন হয়। খেলায় বাংলাদেশের বিভিন্ন জেলার নামী দামী রতি মহা রতি হা ডু ডু খেলোয়াড় টাইগার কবির, নারান মন্ডল, শাহিন, আনন্দ সহ অনেকে অংশ গ্রহন করেন। খেলাটি পরিচালনা করেন আব্দুল হাদী। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সভাপতি নাজমুল আহছান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান জামু, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাওফিল আলা স্বজল, কালিগঞ্জ প্রেস কাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দৈনিক দৃষ্টিপাতের ব্যুরো প্রধান আশেক মেহেদী, সাংবাদিক সাজেদুল হক, ইউপি সদস্য শ্যামলী অধিকারী, লাইলী পারভীন প্রমূখ। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন কালিগঞ্জ উপজেলাকে উন্নয়নে তীলকতমা উপজেলা হিসাবে উপহার দেওয়া হবে। এই উপজেলাকে খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলায় পরিনত করা হবে। অনুষ্ঠানটির সঞ্চলনায় বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...













